২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাউদির তোপে নিউ জিল্যান্ডর লিড

নতুন বলে পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া টিম সাউদি আরও উজ্জ্বল শেষটায়। তার দারুণ বোলিংয়ে হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসে ৫৫ রানের লিড পেয়েছে নিউ জিল্যান্ড। সঙ্গীর অভাবে প্রথম শতক পাওয়া হয়নি অসাধারণ এক ইনিংস খেলা বাবর আজমের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 02:03 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

প্রথম ইনিংসে পাকিস্তানকে ২১৬ রানে গুটিয়ে দিতে ৮০ রানে ৬ উইকেট নেন সাউদি। দেশের মাটিতে ২০০৮ সালের অভিষেক টেস্টের পর এই প্রথম ৫ উইকেট পেলেন এই পেসার।

তৃতীয় দিন সেডন পার্কে বৃষ্টির দাপটে খেলা হয় ৩৮.১ ওভার। এর মধ্যে দ্বিতীয় সেশনে খেলা হয় মোটে ৬ বল। তৃতীয় সেশনে মাত্র ৫.২ ওভার।   

৫ উইকেটে ৭৬ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তান ব্যবধান কমায় বাবরকে ঘিরে গড়া উঠা দুটি জুটিতে। সরফরাজ আহমেদের সঙ্গে ৭৪ ও সোহেল খানের সঙ্গে ৬৭ রানের জুটিতে দলের সংগ্রহ দুইশ’ রানের কাছাকাছি নিয়ে যান বাবর।

৪৪ বলে ৭টি চারে ৪১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন সরফরাজ। ৪৭ বলে দুটি ছক্কা ও চারটি চারে ৩৭ রান করেন সোহেল।

বৃষ্টির ফাঁকে ফাঁকে দারুণ বোলিংয়ে ২৪ রানের মধ্যে পাকিস্তানের শেষ ৪ উইকেট তুলে নেয় অতিথিরা। ক্যারিয়ার সেরা ৯০ রানে অপরাজিত থাকে বাবর। তার ১৯৬ বলের ইনিংসটি গড়া ১০টি চারে।

মোহাম্মদ আমিরের উইকেট তুলে নিয়ে ২০১৩ সালের পর টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নেন সাউদি। শেষ ব্যাটসম্যান ইমরান খানকে ফিরিয়ে পাকিস্তানকে গুটিয়ে দেন এই পেসার। দারুণ লড়াইয়ের পরও একরাশ হতাশা নিয়ে ফিরেন বাবর।

বৃষ্টির জন্য আগেভাগেই খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ১ বল করতে পারেন আমির। সেই বলে কোনো রান হয়নি, কোনো উইকেটও পড়েনি।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ২৭১

পাকিস্তান ১ম ইনিংস: ৬৭ ওভারে ২১৬ (সামি ৫, আজহার ১, বাবর ৯০*, ইউনুস ২, শফিক ২৩, রিজওয়ান ০, সরফরাজ ৪১, সোহেল ৩৭, ওয়াহাব ০, আমির ৫, ইমরান ৬; সাউদি ৬/৮০, হেনরি ০/৩০, গ্র্যান্ডহোম ১/২৯, ওয়াগনার ৩/৫৯, স্যান্টনার ০/১৩)

নিউ জিল্যান্ড ২য় ইনিংস: ০.১ ওভারে ০/০ (রাভাল ০*, ল্যাথাম ০*; আমির ০/০)