২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের পয়েন্টে অবনমন সিসিএস-ক্রিকেট অ্যাকাডেমির 

শীর্ষে যেতে মরিয়া লেজেন্ডস অব রূপগঞ্জ চেয়েছিল যেভাবেই হোক খেলতে। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তাদের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল তলানির দুই দল ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ও কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমি। বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতেও ম্যাচ হয়নি, তাই প্রথম বিভাগে নেমে যেতে হচ্ছে তাদের। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 07:57 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শেষ দুটি স্থানে থাকা সিসিএস ও কলাবাগানের পয়েন্ট ৪ করে। রূপগঞ্জ ম্যাচে ১ পয়েন্ট পাওয়ায় তাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে ব্রাদার্স। ৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে লিগ শেষ করেছে তুষার ইমরানের দল।

শেষ ম্যাচে ব্রাদার্স কোনো পয়েন্ট না পেলে সিসিএস ও কলাবাগানকে নিয়ে রেলিগেশন লিগ হত। পয়েন্টে সবার নিচে থাকা দল দুটি নেমে যেত পরের রাউন্ডে। 

দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে ভিক্টোরিয়া (১৫)। ১৪ পয়েন্ট নিয়ে পরের চারটি স্থানে আছে যথাক্রমে মোহামেডান, প্রাইম দোলেশ্বর, আবাহনী ও রূপগঞ্জ।

ভিক্টোরিয়ার কাছে গাজী গ্রুপ ক্রিকেটার্স হারায় সুপার সিক্সে পৌঁছেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেরা ছয়ে থাকতে ‘হেড টু হেড’ এ মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্রকে পেছনে ফেলেছে তারা।