২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে হারাল মোহামেডানের মেয়েরা

প্রথম পর্বের প্রতিশোধ সুপার লিগে নিয়ে নিল মোহামেডান স্পোটিং ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন মেয়েদের ক্রিকেটের সুপার লিগের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 07:21 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

আবাহনীর ১৩২ রান টপকে মোহামেডান জিতে যায় ৯ ওভার বাকি থাকতেই। প্রথম পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াইয়ে জিতেছিল আবাহনী।

বিকেএসপিতে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ে নামা আবাহনীর হয়ে বলার মত রান করেছেন কেবল শারমিন শুপ্তা ও জাহানারা আলম। ৬২ বলে ৩৮ করেছেন ওপেনার সুপ্তা, অধিনায়ক জাহানারা ৬২ বলে ৩৪।

মোহামেডান অধিনায়ক সালমা খাতুন নিয়েছেন ২ উইকেট। লতা মণ্ডল, ঝুমুর আক্তার ও ফারজানা হক নিয়েছেন একটি করে।

ফারজানা পরে ব্যাট হাতে ৩৫ রান করে হয়েছেন ম্যাচ সেরা। মোহামেডানের শ্রীলঙ্কান ওপেনার দিপীকা রাসাঙ্গিকা করেছেন ৩৯। অধিনায়ক সালমা ১২ রান করে ফেরেন দলের জয় সঙ্গী করে।

আবাহনীর সাবিকুন নাহার নিয়েছেন ২টি উইকেট, জাহানারা ও সুবর্ণা একটি করে।

৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান ধরে রাখল শীর্ষস্থান।