২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের জন্য বিসিবির অংশীদার রবি

তিন বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কৌশলগত অংশীদার হয়েছে দেশের অন্যতম মোবাইল ফোন অপারেটর রবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:23 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

আগামী তিন বছর ট্যালেন্ট হান্ট, অ্যাওয়ার্ড নাইট আয়োজনে সহায়তা করবে রবি। একই সঙ্গে এই সময়ে বিসিবির টেলিকম পার্টনার হিসেবেও কাজ করবে তারা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে রবির সঙ্গে তিন বছরের চুক্তির কথা জানান বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ। তিনি জানান, এ বছরই রবির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ক্রিকেটারদের পুরস্কৃত করার অনুষ্ঠান অ্যাওয়ার্ড নাইট। 

বিসিবি সহ-সভাপতি মাহবুবুল আনাম জানান, বিসিবি পাঁচ বছরের জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছে তার অংশ হিসেবেই রবিকে তারা তিন বছরের কৌশলগত অংশীদার হিসেবে রেখেছেন।

“ট্যালেন্ট হান্টে যাদের পাওয়া যাবে তাদের স্কলারশিপ দেওয়া, তাদের অনুশীলন করানোর ব্যাপারগুলো পূর্ণ তত্ত্বাবধান করবে রবি। তারা এর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত থাকবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুপুন বীরাসিংহে এবং চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ।