২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা কে কোন দলে

লটারি ভাগ্যে খেলোয়াড় প্রথম বেছে নেওয়ার সুযোগ হয়েছিল আবাহনী লিমিটেডের। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের অনেক পরীক্ষিত ক্রিকেটার তালিকায়; কিন্তু আবাহনী ডেকে নিল নাজমুল হোসেন শান্তকে! এটাই বলে দিচ্ছে, যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানের ওপর কতটা আস্থা দলটির।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 08:58 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগের ড্রাফটে ছিল এমনই কিছু চমকপ্রদ ও বিস্ময়কর সিদ্ধান্ত। চেনা ক্রিকেটাররা যেমন পেয়েছেন ঠিকানা, তেমনি ক্লাবগুলি দলে নিয়েছে প্রায় অচেনা কিছু ক্রিকেটারকেও।

প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে এবার নির্ধারিত হয়েছে প্রিমিয়ার লিগের ক্রিকেটারদের দল। দশটি গ্রেডে ভাগ করা হয়েছিল ক্রিকেটারদের। বেধে দেওয়া হয়েছে প্রতিটি গ্রেডের পারিশ্রমিক। রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ‘প্লেয়ার্স ড্রাফট’।

ড্রাফটের আগেই দুজন করে পুরোনো ক্রিকেটার রেখে দেওয়ার সুবিধা দিয়েছিল সিসিডিএম। তবে এই ধরে রাখার আওতার বাইরে রাখা হয় সর্বোচ্চ দুই গ্রেড, আইকন ও এ প্লাস গ্রেডের ক্রিকেটারদের। ১২ ক্লাবের ১১টিই ধরে রাখে পুরোনো দুজন করে ক্রিকেটার।

লটারির আগেই ডাকার সুযোগ পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটারস। প্রথম বিভাগ থেকে প্রিমিয়ারে উঠে আসা দুই ক্লাবকে আগে ডাকার সুবিধা দিয়েছিল সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। দুই ক্লাবের একটি, ক্রিকেট কোচিং স্কুল আগেই দুজনকে রেখে দেওয়ার সুবিধা নিয়েছিল। বাকি দল গাজী আগে ডাকার সুযোগ পেয়ে দলে নেয় অলক কাপালি ও ইলিয়াস সানিকে।

এরপর ১৩ টি ধাপে লটারি করে হয়েছে দল বাছাই। শেষ ধাপটি ছিল আইকন ও এ প্লাস ক্রিকেটারদের। এই গ্রেডে লটারি ভাগ্যে সবার আগে ডাকার সুযোগ পেয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলে নেয় ঘরোয়া ক্রিকেটের সফল ক্রিকেটার ও অধিনায়ক মাহমুদউল্লাহকে। বিস্ময়করভাবে জাতীয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ডাকেনি প্রথম ১০ ক্লাব। ১১ নম্বরে সুযোগ পেয়ে মাশরাফিকে দলে নেয় কলাবাগান ক্রীড়া চক্র।

সম্প্রতি পেসার হান্ট থেকে উঠে এসে এখন বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটে থাকা চার পেসার পেয়েছেন বড় মঞ্চে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ। দল পেয়েছেন শরিফুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, নুর আলম সাদ্দাম ও ইয়াসির আরাফাত মিশু।

তালিকায় থাকলেও ড্রাফটে দল না পাওয়াদের সামনেও থাকছে সুযোগ। ক্লাবগুলি ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করে দলে নিতে পারবে তাদের। সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ পারিশ্রামিক হবে গ্রেডে বেধে দেওয়া অঙ্ক।  

এবার আইকন ক্রিকেটারদের পারিশ্রামিক ৩০ লাখ টাকা; এ প্লাস ক্রিকেটারদের ২৫ লাখ, এ গ্রেডে ২০ লাখ, বি প্লাসে ১৫ লাখ, বি গ্রেডে ১২ লাখ, সি গ্রেডে ৮ লাখ, ডি গ্রেডে ৫ লাখ, ই গ্রেডে সাড়ে তিন লাখ ও এফ গ্রেডে নির্ধারিত হয়েছে ১ লাখ টাকা।

প্রিমিয়ার লিগ শুরু হবে আগামী ২২ এপ্রিল।

প্রাইম ব্যাংক: 

ধরে রাখা ক্রিকেটার: নুরুল হাসান, শুভাগত হোম চৌধুরী।

ড্রাফটে নেওয়া: সাব্বির রহমান, মেহেদী মারুফ, তাইবুর পারভেজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, ইয়াসির আলী রাব্বি, মনির হোসেন, শেহনাজ আহমেদ, মোহাম্মদ আজিম, জনি তালুকদার, ইয়াসির আরাফাত মিশু।

প্রাইম দোলেশ্বর:

ধরে রাখা ক্রিকেটার: রনি তালুকদার, সানজামুল ইসলাম।

ড্রাফটে নেওয়া: নাসির হোসেন,ফরহাদ রেজা, রকিবুল হাসান, আল-আমিন হোসেন, রাহাতুল ফেরদৌস, ইমতিয়াজ হোসেন, সগির হোসেন, জিয়াউর রহমান, জাকারিয়া মাসুদ।     

আবাহনী লিমিটেড: 

ধরে রাখা ক্রিকেটার: লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন।

ড্রাফটে নেওয়া: তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলাইন সজিব, আবুল হাসান রাজু, অভিষেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাভ কুমার, আবু বকর সিদ্দিক।  

কলাবাগান ক্রিকেট একাডেমি:

ধরে রাখা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান।

ড্রাফটে নেওয়া: ইরফান শুক্কুর, বিশ্বনাথ হালদার, মাইশুকুর রহমান, আবু জায়েদ রাহি, মোহাম্মদ আব্দুল হালিম, প্রসেনজিৎ দাস, নূর হোসেন মুন্না, তাপস ঘোষ, রিফাত প্রধান, দিদার হোসেন ইমরান।        

মোহামেডান স্পোর্টিং ক্লাব: 

ধরে রাখা ক্রিকেটার: নাঈম ইসলাম, আরিফুল হক।

ড্রাফটে নেওয়া: মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, সৈকত আলী, ইজাজ আহমেদ, নাঈম ইসলাম জুনিয়র, এনামুল হক জুনিয়র, নাজমুল হোসেন মিলন, শুভাশিস রায় চৌধুরী, হামিদুল ইসলাম, হাবিবুর রহমান জনি, নাজমুল হোসেন, গোলাম কিবরিয়া।   

লিজেন্ডস অব রূপগঞ্জ : 

ধরে রাখা ক্রিকেটার: জহিরুল ইসলাম অমি, মোশাররফ হোসেন।

ড্রাফটে নেওয়া: সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আসিফ আহমেদ, আবু হায়দার রনি, জুনায়েদ সিদ্দিক, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মেহেদি হাসান রানা, নাহিদুল ইসলাম, সাজ্জাদুল হক রিপন, মুরাদ খান, শাহিন হোসেন। 

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব: 

ধরে রাখা ক্রিকেটার: নাদিফ চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ।

ড্রাফটে নেওয়া : মুমিনুল হক, ধীমান ঘোষ, আল-আমিন হোসেন জুনিয়র, আব্দুল মজিদ, কামরুল ইসলাম রাব্বি, ফজলে রাব্বি মাহমুদ, এনামুল হক, জুবায়ের আহমেদ, ডলার মাহমুদ, মাহমুদুল হক সেতু, হুমায়ুন কবির শাহিন।   

ব্রাদার্স ইউনিয়ন:

ধরে রাখা ক্রিকেটার: আসিফ হাসান, ইফতেকার সাজ্জাদ রনি।

ড্রাফটে নেওয়া: ইমরুল কায়েস, জাকির হাসান, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ শহীদ, নাবিল সামাদ, আহমেদ সাদিকুর রহমান, সঞ্জিত সাহা , তুষার ইমরান, নুর আলম সাদ্দাম, নাফিস ইকবাল, রুম্মান আহমেদ, শেখ নাজমুল হোসেন ।   

শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: 

ধরে রাখা ক্রিকেটার: সোহাগ গাজী, আরাফাত সানি।

ড্রাফটে নেওয়া: মাহমুদউল্লাহ, মার্শাল আইয়ুব, মুক্তার আলী, জয়রাজ শেখ, শফিউল ইসলাম, নাজমুস সাদাত, জাবিদ হোসেন, রাসেল আল মামুন, মাহবুবুল করিম, আব্দুর রহমান রনি ।

কলাবাগান ক্রীড়া চক্র: 

ধরে রাখা ক্রিকেটার: আব্দুর রাজ্জাক, তাসামুল হক।

ড্রাফটে নেওয়া: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ শরীফউল্লাহ, সাদমান ইসলাম, তানভীর হায়দার, মেহরাব হোসেন জুনিয়র, নিহাদুজ্জামান, মোহাম্মদ জসিম উদ্দীন, দেওয়ান সাব্বির আহমেদ, হাসানুজ্জামান, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম।      

ক্রিকেট কোচিং স্কুল: 

ধরে রাখা ক্রিকেটার: সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, পিনাক ঘোষ (বাইন্ডিং)।

ড্রাফটে নেওয়া: নাসুম আহমেদ, সাঈদ সরকার, রাজিন সালেহ, অমিত মজুমদার, সালেহ আহমেদ শাওন গাজী, সালমান হোসেন, রেফাতুজ্জামান অভি, আলি আহমেদ মানিক, মেহরাব হোসেন জোসি।      

গাজী গ্রুপ ক্রিকেটার্স: 

ড্রাফটে নেওয়া: এনামুল হক বিজয়, অলক কাপালি, ইলিয়াস সানি, শামসুর রহমান, মেহেদি হাসান, মোহাম্মদ শরীফ, ফরহাদ হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ ফুরকান, আবু সায়েম চৌধুরী, নাসিরউদ্দিন ফারুক, সাজেদুল ইসলাম, ইমামুল মুস্তাকিন।