২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সরে গেলেন ওয়াকার

মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ওয়াকার ইউনুস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 08:50 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

শহিদ আফ্রিদি পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার এক দিন পরে এই ঘোষণা দিলেন ওয়াকার। সাবেক এই পেসার লাহোরে পিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

বাংলাদেশে এশিয়া কাপ ও ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বাজে পারফরম্যান্সের পর আফ্রিদি, ওয়াকারের সরে দাঁড়ানোর ঘোষণা আসে। টি-টোয়েন্টির দুই টুর্নামেন্টে আট ম্যাচ খেলে তিনটিতে জিতে পাকিস্তান। দুই টুর্নামেন্টেই গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয় দলটি।

পাকিস্তানে ফিরে নিজের প্রতিবেদন পিসিবি প্রধান শাহরিয়ার খান ও বোর্ডের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিতে জমা দেন ওয়াকার। এতে দল নির্বাচন প্রক্রিয়ায় কোচের কোনো ভূমিকার সুযোগ না রাখার পিসিবির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।