২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের সম্ভাবনা উড়িয়ে দিলেন ধোনি

অবসরের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।  ৩৪ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান প্রশ্নকর্তা সাংবাদিককে দিয়েই তার অবসরের সম্ভাবনা নাকচ করান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2016, 05:03 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

গত বৃহস্পতিবার সেমি-ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিক ভারত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে এক সাংবাদিক ধোনির কাছে তার অবসর ভাবনা নিয়ে প্রশ্ন করেন।

সরাসরি উত্তর না দিয়ে প্রথা ভেঙে ধোনি সেই সাংবাদিককে মঞ্চে নিজের পাশে বসতে বলেন। পাল্টা কয়েকটি প্রশ্নে তাকে দিয়েই উত্তরটা বলান ভারতের অধিনায়ক।

স্বাভাবিকভাবেই সেই সাংবাদিক নিশ্চিত ছিলেন না ধোনি ‘সিরিয়াস’ কিনা। তবে ধোনি ‘এসো, এসো, এসো, সিরিয়াসলি’ বলে ডাকার পর তিনি ধোনির পাশে গিয়ে বসেন।

ডানহাত সেই সাংবাদিকের কাঁধে রেখে ধোনি পাল্টা প্রশ্ন করেন, আপনি চান আমি অবসর নেই?। জবাব আসে, “না, আমি চাই না। কেবল জানতে চাইছিলাম।”

ধোনির সংবাদ সম্মেলন নিয়মিত কাভার করা সাংবাদিকদের জন্য ধোনির এই প্রতিক্রিয়া বিস্ময় হয়ে আসে। এর আগে অনেকবারই এই ধরনের প্রশ্নের জবাবে ভারতের অধিনায়ককে কেবল হাসতে আর মাথা ঝাঁকাতে দেখা গেছে।

তবে এবার ধোনি সেটাকে এগিয়ে নেন, “আমি আশা করেছিলাম, এটা করবে ভারতীয় কোনো গণমাধ্যমকর্মী।”

“আপনি কি মনে করেন আমি আনফিট? ওই সাংবাদিক না সূচক জবাব দিলে ধোনি বলেন, “আমাকে দৌড়াতে দেখেছেন?”  উত্তর  আসে, ‘খুব জোরে’।

এরপরই আবার প্রশ্ন করেন ধোনি, “আপনি কি মনে করেন, আমি ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারব? জবাব ছিল, “অবশ্যই, হ্যাঁ, অবশ্যই।

ধোনির উত্তরেই মিলে ধোনির খেলা চালিয়ে যাওয়ার প্রত্যয়, “তাহলে তো আপনি প্রশ্নের জবাব দিয়েই দিলেন।”

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তখন হাসির রোল।