২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ড ম্যাচে বাংলাদেশের বিশ্বকাপের প্রতিচ্ছবি

কখনও দুর্দান্ত, কখনও বাজে- টি-টোয়েন্টি বিশ্বকাপে একবাক্যে এটাই বাংলাদেশের পারফরম্যান্সের সারাংশ। প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে মনে করছেন, নিউ জিল্যান্ড ম্যাচে ঠিক এই চিত্রই ফুটে উঠেছে।

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 08:48 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

প্রথম রাউন্ডের আবরণে হওয়া বাছাই পর্ব পেরিয়ে সুপার টেনে জায়গা করে নেয় বাংলাদেশ। ‘আসল’ বিশ্বকাপে দারুণ কিছু মুহূর্ত থাকলেও কোনো ম্যাচে ফল নিজেদের দিকে নিয়ে আসতে পারেননি মাশরাফি বিন মুর্তজারা।

পাকিস্তানের কাছে বাজে হার দিয়ে সুপার টেন শুরু করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে মাশরাফিরা হারে লড়াই করে। ভারতের কাছে অবিশ্বাস্য হারের পর নিউ জিল্যান্ডের কাছে বিব্রতকর পরাজয় দিয়ে টুর্নামেন্ট শেষ হয় হাথুরুসিংহের শিষ্যদের।

টুর্নামেন্টে দলের পারফরম্যান্স সম্পর্কে হাথুরুসিংহে বলেন, “আজকের ম্যাচই আমাদের গোটা বিশ্বকাপ অভিযানের প্রতীকি বলতে পারেন। শুরুতে মাঠে আমরা নিশ্চল ছিলাম, ফিল্ডিংয়ে ছিল না প্রাণ। তবে দারুণ কিছু মুহূর্তও আবার এসেছে, বোলাররা ভালো করেছে। এটাই আমাদের গোটা বিশ্বকাপ অভিযানকে তুলে ধরছে।”