২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির পথে অস্ট্রেলিয়ার মেয়েরা

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিতে সেমি-ফাইনালে ওঠার সম্ভাবনা জোরালো করেছে অস্ট্রেলিয়া। এলিসি ভিল্যানির আক্রমণাত্মক ব্যাটিংয়ের পর মেগ ল্যানিংয়ের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 08:01 PM

Updated : 12 Apr 2022, 01:41 AM

এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের কাছে হারে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়নরা।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে নিউ জিল্যান্ড।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৩ রান করে শ্রীলঙ্কা।

চামারি আতাপাত্তু ও দিলানি মানোদারা ৩৮ করে রান করেন।

জবাবে দ্বিতীয় উইকেটে ভিল্যানি ও ল্যানিংয়ের অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটিতে ২.২ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

৩৯ বলে ৯টি চারের সাহায্যে অপরাজিত ৫৩ রান করেন উদ্বোধনী ব্যাটার ভিল্যানি। আর অধিনায়ক ল্যানিং করেন সর্বোচ্চ অপরাজিত ৫৬ রান। ৫৩ বলের ইনিংসে ৮টি চার মারেন তিনি।