২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ৩ বল ছাড়া ঠিক সবই

শেষ তিন বল জয় কেড়ে নিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাঁচা-মরার ম্যাচেই সেই তিন বল ছাড়া পুরো ম্যাচে তার অসাধারণ খেলেছে বলে মনে করছেন মাশরাফি বিন মুর্তজা।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 01:39 AM

Updated : 12 Apr 2022, 01:42 AM

বুধবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৭ উইকেটে ১৪৬ রানে বেঁধে রাখে বাংলাদেশ। বোলারদের এই পারফরম্যান্সে খুশি মাশরাফি।

তামিম ইকবাল-সাব্বির রহমান-সাকিব আল হাসানরা জয়ের পথেই রেখেছিলেন বাংলাদেশ। মাশরাফি মনে করেন, শেষ দুই ওভারে পথ হারায় তার দল।

“জেতার জন্যে যতটুকু যতটুকু দরকার ছিল আমরা ঠিক ততটুকু ততটুকু করেছি। ওরা যতবার আমাদের ম্যাচ থেকে দূরে নিয়ে গেছে ততবার আমরা ফিরে এসেছিলাম। প্রত্যেকটি বল আমরা ঠিকমত খেলতে পেরেছি।”

মাশরাফির সংবাদ সম্মেলনে সিংহভাগ সময় থেকেছে বাংলাদেশ ইনিংসের শেষ তিন বল। ভাগ্য গড়ে দেওয়া সেই তিন বলে কিছুই মাশরাফিদের চাওয়া অনুযায়ী হয়নি। পরপর দুই বলে আউট হন দলের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

শুভাগত হোম চৌধুরী শেষ বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি। বাই এক রান নিতে গিয়ে রান আউট হন মুস্তাফিজুর রহমান। সেই তিন বল ভুলতে অনেক সময় লাগবে বাংলাদেশের।

“আমি মনে করি, ওই তিনটি বল বাদ দিলে ম্যাচ জিততে হলে যতটুকু করা দরকার ততটুকু আমরা ঠিক মতই করেছি। তবে শেষ পর্যন্ত এটা বড় হতাশার।”

পুরনো খবর:

জয় মুঠোয় পেয়েও অবিশ্বাস্য হার