২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিঙ্গার পরিবর্তে শ্রীলঙ্কা দলে ভ্যান্ডারসে

চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়া ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার পরিবর্তে লেগস্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে দলে নিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 02:51 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

ভ্যান্ডারসে প্রথমে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন। তবে নতুন নির্বাচক কমিটি তাকে বাদ দিয়ে সুরঙ্গা লাকমালকে দলে নেয়।  
 
গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ভ্যান্ডারসের। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে একটি মাত্র উইকেট পেয়েছেন তিনি। 

ভ্যান্ডারসে শ্রীলঙ্কার সবশেষ এশিয়া কাপের দলেও ছিলেন। তবে একটিও ম্যাচ খেলা হয়নি তার।

নভেম্বর থেকে হাঁটুর চোটে ভুগতে থাকা মালিঙ্গা ওয়ার্ল্ড টি-টোয়েন্টি থেকে ছিটকে পড়েন গত শুক্রবার।