২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপির শুভেচ্ছা দূত হচ্ছেন মাশরাফি

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জাতীয় শুভেচ্ছা দূত হতে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এটিকে নিজের ও দেশের জন্য বড় সম্মান হিসেবে দেখছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 07:54 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

মাশরাফির সঙ্গে ইউএনডিপির আলোচনা হচ্ছিল বেশ কিছু দিন আগে থেকেই। সোমবার সকালে ফোন করে মাশরাফিকে মনোনীত করার খবর জানানো হয়। পরে ইউএনডিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও নিশ্চিত করা হয় খবরটি।

আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ইউএনডিপির শুভেচ্ছা মাশরাফি ও ইউএনডিপির মধ্যে চুক্তি হবে। আপাতত তাই খুব বেশি কিছু বলতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ভালো লাগাটা ফুটে উঠল ঠিকই।

“এখনও আনুষ্ঠানিকভাবে সই করিনি। তবে শুভেচ্ছা দূত হতে যাচ্ছি, এটা আমার নিজের জন্য, আমাদের দল এবং আমাদের দেশের জন্য বড় সম্মান। জানি না তারা কোন দিকটির জন্য আমাকে যোগ্য মনে করছেন। আমার ওপর যে আস্থা তারা রেখেছেন, চেষ্টা করব সেটার সর্বোচ্চ প্রতিদান দেওয়ার।”

বাংলাদেশ থেকে মাশরাফিই প্রথম ইউএনডিপির জাতীয় শুভেচ্ছা দূত হলেন।