২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ম্যাচের আগে স্কটল্যান্ডের বাজে হার

দুটিই আইসিসির সহযোগী দেশ; কিন্তু মাঠের লড়াইয়ে ব্যবধানটা ফুটে উঠল যোজন যোজন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করল নামিবিয়া, বাংলাদেশ পরীক্ষার আগে স্কটল্যান্ড হারল বাজেভাবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2016, 03:47 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নামিবিয়া। টস জয়ী স্কটল্যান্ড ৩৬.৩ ওভারে গুটিয়ে গিয়েছিল ১৫৯ রানে। নামিবিয়া জিতে যায় ২৬ ওভারেই।

নামিবিয়ার জয়ের নায়ক এসজে লফটি-ইটন। মিডিয়াম পেসে ২ উইকেট নেওয়ার পর ওপেনিংয়ে নেমে তিনি অপরাজিত ছিলেন ৬৭ রানে। ম্যাচ-সেরা এই অলরাউন্ডারই।

ইটনের পাশাপাশি দুটি উইকেট নিয়েছেন ওয়ারেন ফন উইক ও চার্ল ব্রিটস। ৩ উইকেট নিয়ে নামিবিয়ার সেরা বোলার অবশ্য মাইকেল ফন লিনজেন। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন ওয়াইস শাহ; ৩২ করেছেন হারিস আসলাম। নবম উইকেটে ৩২ রান ছিল দলের সেরা জুটি!

১৬০ রান তাড়ায় নামিবিয়ার জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় উদ্বোধনী জুটিতেই। লফটি-ইটনের সঙ্গে নিকো ড্যাভিন গড়েন ৯৫ রানের জুটি। ৩৭ বলে ৫২ রান করে আউট হন ডাভিন। তিনে নেমে ৩৯ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জেন গ্রিন, ৬৭ রানে অপরাজিত লফটি-ইটন।

হেরে যাওয়া স্কটিশরা রোববার এই মাঠেই খেলবে বাংলাদেশের বিপক্ষে। নামিবিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী মঙ্গলবার।

পুরনো খবর:

বোলারদের নৈপুণ্যে জিম্বাবুয়ের বড় জয়