২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্নবিদ্ধ সঞ্জিতের বোলিং অ্যাকশন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করা বাংলাদেশ বড় একটা ধাক্কা খেয়েছে। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে জেতা ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে স্বাগতিকদের অফ স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 04:47 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে সঞ্জিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ১৮ বছর বয়সী সঞ্জিত।

আইসিসির একটি বিশেষজ্ঞ প্যানেল সঞ্জিতের বোলিংয়ের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখবে। ওই প্যানেল সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বোলিং করে যেতে পারবেন এই স্পিনার।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আশা, আগামী তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে।

আগামী রোববার কক্সবাজারে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরনো খবর:

সঞ্জিতকে নিয়ে মানসিকভাবে তৈরি ছিল বাংলাদেশ দল