২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় চাপে উত্তরাঞ্চল

পূর্বাঞ্চলকে ২১৪ রানে গুটিয়ে দিয়েও স্বস্তিতে নেই উত্তরাঞ্চল। বাংলাদেশ ক্রিকেট লিগের  (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৫৯ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 06:35 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বাজে আবহাওয়ার জন্য বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় দিন খেলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার তৃতীয় দিন কোনোমতে এক সেশন খেলা সম্ভব হয়। 
 

উত্তরাঞ্চলের জুনায়েদ সিদ্দিক ২৮ ও সানজামুল ইসলাম ৩ রানে ব্যাট করছেন। এখনও ১৫৫ রানে পিছিয়ে রয়েছে দলটি।  প্রথম ওভারেই মাহমুদুল হাসানকে ফিরিয়ে দেন আবুল হাসান। পরে ফরহাদ হোসেনকেও ফেরান তিনি। বাঁহাতি স্পিনার নাজমুল ইসলামের বলে অধিনায়ক নাঈম ইসলাম স্টাম্পড হয়ে গেলে চাপে পড়ে উত্তরাঞ্চল।  পেসার হাসান দুই উইকেট নেন ২৯ রানে।  এর আগে ৮ উইকেটে ২০৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে পূর্বাঞ্চল। এদিন ১১ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় দলটি।  পৌনে তিনটায় খেলা শুরু হওয়ার পরপরই হাসানকে ফিরিয়ে দেন অফ স্পিন অলরাউন্ডার মাহমুদুল। নাজমুলকে জুনায়েদের ক্যাচে পরিণত করেন শুভাশীষ রায়।