২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএলে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত

বাজে আবহাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট লিগের দুই ম্যাচেরই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 06:05 PM

Updated : 12 Apr 2022, 01:15 AM

দুই ম্যাচের কোনোটিতেই বুধবার বল মাঠে গড়ায়নি। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে পূর্বাঞ্চল। ৫ উইকেটে ২৩৩ রান নিয়ে গত মঙ্গলবার প্রথম দিনের খেলা শেষ করেছিল মধ্যাঞ্চল।

বগুড়ায় অন্য ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাট করছে পূর্বাঞ্চল। প্রথম দিন শেষে তাদের স্কোর ছিল ৮ উইকেটে ২০৩ রান।