২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্বিনকে সরিয়ে শীর্ষে ব্রড

জোহানেসবার্গ টেস্টের দারুণ পারফরম্যান্সে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে  উঠে এসেছেন স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের এই পেসার পেছনে ফেলেছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 07:30 PM

Updated : 12 Apr 2022, 01:14 AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ইংল্যান্ডের ৭ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান ছিল ব্রডের। প্রথম ইনিংসে ৮২ রানে দুই উইকেট নেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে ১৭ রানে ৬ উইকেট নিয়ে তিনি প্রায় একাই গুঁড়িয়ে দেয় স্বাগতিকদের।

তৃতীয় টেস্ট শুরুর আগে ৮৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন ২৯ বছর বয়সী ব্রড। ম্যাচে ৯ উইকেট নিয়ে ২৭ পয়েন্ট পাওয়া এই পেসার এখন অশ্বিনের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছেন।

ব্রড (৮৮০), অশ্বিনের (৮৭১) চেয়ে খানিকটা পিছিয়ে তিন নম্বরে আছেন চোটে পড়া দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন (৮৫০)। 

ব্রডের আগে ইংল্যান্ডের বোলার হিসেবে সর্বশেষ ২০০৪ সালে টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন স্টিভ হার্মিসন। তার আগে ১৯৮০ সালে শীর্ষে উঠেছিলেন অলরাউন্ডার ইয়ান বোথাম।