২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের টাকা পরিশোধে সবার আগে কুমিল্লা, চিটাগং

আগের দুই আসরের তিক্ত অভিজ্ঞতা থেকে খেলোয়াড়দের টাকা পরিশোধ নিয়ে এবার অনেক বেশি সতর্ক ছিল বিসিবি। তার সুফলও পেয়েছে তারা। সময় মতোই পারিশ্রমিক পাচ্ছেন ক্রিকেটাররা। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2015, 05:54 PM

Updated : 12 Oct 2022, 04:43 PM

টুর্নামেন্টে সিলেট সুপার স্টার্সের শেষ ম্যাচের পর অধিনায়ক শহিদ আফ্রিদি জানিয়েছিলেন, দলের কিছু খেলোয়াড় তখনও প্রাপ্য পারিশ্রমিক পাননি। তবে মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল তখনই জানিয়েছিলেন, প্রাপ্য পারিশ্রমিক সময় মতোই পেয়েছেন তারা। 
 
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, এবার সময় মতোই টাকা পাচ্ছেন ক্রিকেটাররা। কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি নির্ধারিত সময়ের আগেই পারিশ্রমিক পরিশোধ করছে।  
 

“প্রথম দুই আসরের অভিজ্ঞতা থেকে জানি, টাকা পরিশোধ নিয়ে সবচেয়ে বেশি জটিলতা হয়। এবার তার কোনো সুযোগই আমরা রাখিনি। কুমিল্লা, চিটাগং এর মধ্যে সবার শতভাগ পারিশ্রমিক শোধ করেছে। রংপুর বিদেশি খেলোয়াড়দের শতভাগ ও দেশি খেলোয়াড়দের ৭৫ শতাংশ পরিশোধ করেছে। বাকি সবাই ৭৫ শতাংশ করে দেশি-বিদেশি খেলোয়াড়দের প্রাপ্য পারিশ্রমিক শোধ করেছে।”  বিপিএলের গভর্নিং কাউন্সিলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগেই পারিশ্রমিকের ৫০ শতাংশ পেয়ে যাওয়ার কথা ক্রিকেটারদের। টুর্নামেন্ট চলার সময় পাওয়ার কথা আরও ২৫ ভাগ। বাকি ২৫ ভাগ টুর্নামেন্ট শেষের এক মাসের মধ্যে। অতীতের অভিজ্ঞতার কারণে অবশ্য এবার ক্রিকেটারদের পারিশ্রামিক বাবদ প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে ৫ কোটি টাকা করে ব্যাংক গ্যারান্টি নিয়ে রেখেছে বিসিবি।