‘এখনও সেরাটা খেলেনি রংপুর’
কাগজে-কলমে বিপিএলের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দল টুর্নামেন্ট জুড়ে খেলছেও দারুণ। তবে ড্যারেন স্যামি মনে করছেন, এখনও তাদের সেরাটা বাকি রয়ে গেছে।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে রংপুর। তাদের আগের দিন অনুশীলনের পর সংবাদ সম্মেলনে স্যামি জানান, তাদের নিজেদের সেরাটা দেওয়ার সময় এসে গেছে।
সাকিব, স্যামি, থিসারা পেরেরা, মোহাম্মদ নবিদের মতো অলরাউন্ডার থাকায় একাদশ গঠনের সময় দারুণ সুবিধা পাচ্ছে তারা। অন্তত পক্ষে সাত-আটটি বোলিং অপশন থাকছে অধিনায়ক সাকিবের। ব্যাটিংয়েও অন্তত আট জন ব্যাটসম্যান খেলাতে পারছে রংপুর।
গ্রুপ পর্বের ১০ ম্যাচের সাতটিতেই জেতে রংপুর।
