২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামরুলের আঙুলে চোট

ব্যাটিংয়ের সময় আঙুলে চোট পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচ বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের এই পেসারকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2015, 06:57 PM

Updated : 25 Apr 2022, 02:10 PM

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন কামরুল ইসলাম রাব্বি। তবে ম্যাচ খেলার সুযোগ পাননি।

বিপিএলে কামরুল খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিংয়ের সময় হঠাৎ একটি বল লাফিয়ে উঠে লাগে তার ডানহাতের বুড়ো আঙুলে। এক্সরেতে সূক্ষ্ণ চিড় ধরা পড়েছে আঙুলে।

বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কামরুল জানালেন চোটের অবস্থা।

“ডাক্তার বলেছেন, এক সপ্তাহ পরই মাঠে নামতে পারব। চাইলে এই চোট নিয়েও খেলতে পারি। কিন্তু এখানে আরেকবার আঘাত পেলে চিড় আরও বাড়বে। এজন্যই ঝুঁকি নিতে মানা করেছেন ডাক্তাররা।”

চোট খুব বেশি নয় বলে খুব বেশি হতাশও নন ডানহাতি এই পেসার।

“দলের সঙ্গে অনুশীলন করতে পারছি না বলেই খারাপ লাগছে। এছাড়া আর কিছু নয়। বেশি দিন তো বাইরে থাকতে হবে না। আমি চেষ্টা করব এক সপ্তাহের আগেই ফিরতে।”