২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থ টেস্টে অপরিবর্তিত অস্ট্রেলিয়া দল

নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য অপরিবর্তিত দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের দলের মতো পার্থ টেস্টের দলেও পিটার সিডল আছেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2015, 10:03 PM

Updated : 25 Apr 2022, 02:08 PM

আগামী শুক্রবার পার্থে মুখোমুখি হবে দুই দল। ব্রিসবেনে ২০৮ রানের বিশাল জয়ে তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্টিভেন স্মিথের দল।
 
প্রথম টেস্টে বোলারদের নতুন বলের বোলিংয়ে সন্তুষ্ট হতে পারেননি অধিনায়ক স্মিথ ও কোচ ড্যারেন লেম্যান। তবে কারো চোট না থাকায় দলের কোনো পরিবর্তনে আগ্রহ দেখাননি নির্বাচকেরা।
 
দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে থাকা সিডলকে নিয়েও কথা বলেছেন অধিনায়ক স্মিথ, “(পার্থে) গ্যাবার মতো কন্ডিশন হতে যাচ্ছে। সেখানকার উইকেটও ভালো দেখাচ্ছে; আমরাও একই দল নিয়ে যাচ্ছি। তাকে (সিডল) নিয়ে কথা হয়েছে। সে এ মুহূর্তে খুবই ভালো বোলিং করছে কিন্তু আমাদের এই দলটি (সেরা একাদশ) নিয়েই প্রথম টেস্ট জিতেছি।”
 
অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জো বার্নস, জশ হেইজেলউড, উসমান খাজা, মিচেল জনসন, নাথান লায়ন, মিচেল মার্শ, পিটার নেভিল, মিচেল স্টার্ক, অ্যাডাম ভোজেস ও পিটার সিডল।