২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে সাকিবের দলে মিসবাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন মিসবাহ-উল-হক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2015, 06:40 PM

Updated : 12 Oct 2022, 04:24 PM

পাকিস্তান অধিনায়ক সোমবার ইএসপিএন ক্রিকইনফোকে সাকিব আল হাসানের দল রংপুরের সঙ্গে চুক্তির বিষয়টি জানান।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় খেলার বিষয়ে মিসবাহ বলেন, "আমি বিপিএলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।"

২০১২ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের পদ থেকে অবসর নেওয়ার পর আর কোনো স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ খেলেননি মিসবাহ। তবে ঘরোয়া টি-টোয়েন্টি ও দেশের বাইরের বিভিন্ন লিগে খেলার অভিজ্ঞতা আছে তার।

সম্প্রতি তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানোয় পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া মিসবাহ অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে অবসরের পরিকল্পনা পেছানোর অনুরোধ করে।      

দেশের হয়ে মিসবাহর পরবর্তী সফর ২০১৬ সালের জুলাইয়ে, ইংল্যান্ডে। তাই মাঝের এই সময়ে নিজেকে ফিট রাখতে যত বেশি সম্ভব ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানান ৪১ বছর বয়সী এই ক্রিকেটার।  

"আমি খেলা চালিয়ে যেতে চাই এবং নিজেকে অনুপ্রাণিত রাখতে ও ফিট থাকতে চাই।"

মিসবাহ রংপুর রাইডার্সের সপ্তম বিদেশি খেলোয়াড়। আগে দলটি ড্যারেন স্যামি, থিসারা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবি ও ওয়াহাব রিয়াজকে নিয়েছিল।