জিম্বাবুয়ে সিরিজের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা
জিম্বাবুয়ের বিপক্ষে দেশে চলছে মাশরাফি বিন মুর্তজাদের সিরিজ। জিম্বাবুয়েতে দেশটির দ্বিতীয় সেরা দলের বিপক্ষে খেলছে শুভাগত হোম চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। এবার জিম্বাবুয়ের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হতে যাওয়া যুব দল ঘোষণা করেছে বিসিবি।
অতিথিদের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শনিবার ঘোষিত ১৪ সদস্যের দলের অধিনায়ক যথারীতি মেহেদি হাসান মিরাজ ও সহ-অধিনায়ক নাজমুল হোসন শান্ত।
আগামী ১০, ১২, ১৪ ও ১৬ নভেম্বর হবে চারটি ওয়ানডে। সিরিজের সবকটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), জয়রাজ শেখ ইমন, পিনাক ঘোষ, সাইফ হাসান, জাকির হাসান, সাইফুল হায়াত, সাঈদ সরকার, মেহেদি হাসান, আব্দুল হালিম, সাইফ উদ্দিন, সালেহ আহমেদ শাওন গাজী, আরিফুল ইসলাম জনি, সঞ্জিত সাহা।
অপেক্ষামান: মোসাব্বেক হোসেন, রিফাত প্রধান, মুনিম শাহরিয়ার।
