২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পৌঁছেছে জিম্বাবুয়ে

বাংলাদেশে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। দুই সপ্তাহের সফরে সোমবার সন্ধ্যা সোয়া পাঁচটায় ঢাকায় এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 10:02 PM

Updated : 25 Apr 2022, 02:04 PM

এবারের সফরে বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে এল্টন চিগুম্বুরার দল। সব কটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
 
আগামী বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। 
 
ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। দুটি টি-টোয়েন্টি ১৩ ও ১৫ নভেম্বর। সবকটি ম্যাচই হবে দিবা-রাত্রির।
 
জিম্বাবুয়ের এবারের সফর আসলে অস্ট্রেলিয়া সিরিজের বিকল্প। ২ টেস্টের সিরিজ খেলতে গত মাসের শেষ দিকে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে সফর স্থগিত করে তারা।
 
এরপরই বিসিবির ভাবনায় আসে জিম্বাবুয়ে। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী জানুয়ারিতে বাংলাদেশের আসার কথা জিম্বাবুয়ের। এখনকার ফাঁকা সময়টা কাজে লাগাতে ওই জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি অংশটুকু হয়ে যাচ্ছে নভেম্বরেই।