বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে মাসাকাদজা, ভিটোরি
জিম্বাবুয়ে সফরে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী একটি দলকে পাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। জিম্বাবুয়ে ‘এ’ দলে আছেন জাতীয় দলে খেলা বেশ কয়েক জন খেলোয়াড়।
বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচের জন্য আলাদা দুটি দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ সীমিত ওভারের দুটি সিরিজে থাকা টিনোটেন্ডা মুটুমবডজি ওয়ানডে সিরিজে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন।
চার দিনের দুটি ম্যাচে স্বাগতিক দল খেলবে গডউইল মামহিয়োর নেতৃত্বে।
চার দিনের ম্যাচের জিম্বাবুয়ে ‘এ’ দলে আছেন জাতীয় দলে জায়গা হারানো হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা।
দুটি দলেই আছেন বাঁহাতি পেসার ব্রায়ান ভিটোরি।
আগামী সোমবার, বুধবার ও শুক্রবার হবে তিনটি ওয়ানডে। ৯ নভেম্বর প্রথম এবং ১৫ নভেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে।
জিম্বাবুয়ে ‘এ’ ওয়ানডে দল: টিনোটেন্ডা মুটুমবডজি (অধিনায়ক), রায়ান বারল, ব্রায়ান চারি, ট্রেভর গারউই, কেভিন কাসুজা, গডউইল মামহিয়ো, প্রিন্স মাসভাউরে, পিটার মুর, টাপিওয়া মুফুডজা, নাটসাই মুশাঙ্গে, ক্রিস্টোফার পোফু, ভিক্টর নিয়াউচি, কুডজাই সাউরামবা, ডোনাল্ড টিরিপানো, ব্রায়ান ভিটোরি।
জিম্বাবুয়ে ‘এ’ চার দিনের দল: গডউইল মামহিয়ো (অধিনায়ক), ব্রায়ান চারি, ট্রেভর গারউই, জয়লর্ড গামবি, রয় কাইয়া, হ্যামিল্টন মাসাকাদজা, প্রিন্স মাসাভাউরে, পিটার মুর, টাপিওয়া মুফুডজা, টিনোটেন্ডা মুটুমবডজি, নাটসাই মুশাঙ্গে, ভিক্টর নিয়াউচি, ভুসি সিবান্দা, ডোনাল্ড টিরিপানো, ব্রায়ান ভিটোরি।
