২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের দক্ষিণ আফ্রিকা সিরিজ কক্সবাজারে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের সিরিজের সবকটি ম্যাচই হবে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2015, 09:47 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

দুই সপ্তাহের সফরে আগামী ৩ নভেম্বর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ঢাকায় এসে সেদিনই চলে যাবেন তারা কক্সবাজারে। সফরে বাংলাদেশের মেয়েদের সঙ্গে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া মেয়েরা।

ওয়ানডে তিনটি হবে ৬, ৮ ও ১০ নভেম্বর। আর টি-টোয়েন্টি চারটি হবে ১২, ১৩, ১৫ ও ১৬ নভেম্বর।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী মাসের শেষ দিকে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।