২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের নতুন স্পন্সর নিশান

বিশ্ব ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান। আইসিসির সঙ্গে আট বছরের চুক্তি হয়েছে জাপানের এই প্রতিষ্ঠানটির। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 02:21 PM

Updated : 25 Apr 2022, 01:59 PM

২০২৩ সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেটের সঙ্গে থাকবে নিশান। এই সময়ের মধ্যে বিশ্বকাপসহ আইসিসির আন্তর্জাতিক সব ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর থাকবে তারা। 
 
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মতো অনূর্ধ্ব-১৯, মহিলা ক্রিকেট এবং বাছাই পর্বের ইভেন্টগুলোকেও স্পন্সর করবে নিশান।   
 
জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি হুন্দাইয়ের জায়গায় আইসিসির স্পন্সর হলো।
 
বৈশ্বিক অংশীদার হিসেবে আইসিসির ক্রিকেট ভেন্যুগুলোয় ব্যাপক উপস্থিতি থাকবে নিশানের।
 
ব্রাজিলের রিও দে জেনেইরোর ২০১৬ অলিম্পিক ও প্যারালিম্পিক গেমসেরও পার্টনার নিশান। যুক্তরাজ্য, মেক্সিকো ও ব্রাজিল অলিম্পিক দলের স্পন্সরও তারা।