বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজের টাইটেল স্বত্ব নিয়েছে ওয়ালটন। চলতি বছর এটাই হবে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক সিরিজ।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এক্সিয়মের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান বিন ফারুক জানান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। এই সিরিজের নাম হবে ‘ওয়ালটন টেস্ট ক্রিকেট সিরিজ বালাদেশ-অস্ট্রেলিয়া পাওয়ার্ড বাই মার্সেল’।
বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া।
৩ অক্টোবর থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ অক্টবোর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। চলতি বছর এটাই হবে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আগামী সোমবার ঢাকায় এসে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম, ওয়ালটনের পলিসি ও মানবসম্পদ বিভাগের প্রধান এস এম জাহিদ হাসান, ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন বিভাগের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
