২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ওয়ানডে দলে গুরকিরাত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারত দলে জায়গা পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার গুরকিরাত সিং। আর টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন আরেক নতুন মুখ পেসার শ্রীনাথ অরবিন্দ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 02:53 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ঘরোয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দুটি দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারা ভারত দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার রবিন্দ্র জাদেজা ও পেসার ধবল কুলকার্নি। জাদেজার জায়গায় এসেছেন নতুন মুখ গুরকিরাত আর ধবলের জায়গায় ফিরেছেন লেগ স্পিনার অমিত মিশ্র।

চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় দলে জায়গা হয়নি মোহাম্মদ সামির। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে বিশ্বকাপে খেলার পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন এই পেসার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২, ৫ ও ৮ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। আর সিরিজের পাঁচটি ওয়ানডে হবে ১১, ১৪, ১৮, ২২ ও ২৫ অক্টোবর। পরে দুই দল চারটি টেস্টও খেলবে।

ভারতের টি-টোয়েন্টি দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, অম্বাতি রাইডু,  মহেন্দ্র সিং  ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র, শ্রীনাথ অরবিন্দ।

ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, অজিঙ্কা রাহানে, অম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, গুরকিরাত সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা, অমিত মিশ্র, উমেশ যাদব।