ক্লার্কের অবসরের সিদ্ধান্তকে যথার্থ বললেন পন্টিং
অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কের অবসর নেওয়ার ঘোষণাকে ঠিক সিদ্ধান্ত বলেই মনে করেন সাবেক ক্রিকেটার রিকি পন্টিং।
২০১১ সালে অধিনায়কত্ব ছেড়ে দিলেও পরের বছরের ডিসেম্বর পর্যন্ত টেস্ট খেলা চালিয়ে যান পন্টিং। ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সময় দলের নেতৃত্ব তুলে দেয় ক্লার্কের হাতে।
ক্লার্ক অবশ্য নেতৃত্ব আর খেলা একই সঙ্গে ছাড়ছেন। বিষয়টি আন্দোলিত করেছে পন্টিংকে।
