২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ৫ জাতি ক্রিকেট সেপ্টেম্বরে

শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে ঢাকায় আগামী সেপ্টেম্বরে হবে পাঁচ জাতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 03:13 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও রেড ক্রস যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করছে। শুক্রবার এক অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রসের (আইসিআরসি) কর্মকর্তা মাইকেল কিফল জানান, শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে এই ধরনের আয়োজন এটাই প্রথম।
 
টুর্নামেন্টে বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও ইংল্যান্ড অংশ নেবে। ২ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধন হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
 
সব মিলিয়ে ১০টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। ১০ সেপ্টেম্বরের ফাইনালসহ বেশিরভাগ ম্যাচ হবে সাভারের বিকেএসপিতে। এরই মধ্যে এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়েছে।