২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতাল অবস্থায় গাড়ি চালানোয় ফকনারের শাস্তি

মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেতে হচ্ছে জেমস ফকনারকে। ব্রিটেনে দুই বছর গাড়ি চালাতে পারবেন না অস্ট্রেলিয়ার এই পেসার। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 07:24 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

১০ হাজার পাউন্ড জরিমানাও গুণতে হবে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলা ফকনারকে। 
 
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে অলরাউন্ডার ফকনার নিজের দোষ স্বীকার করলে তাকে এই শাস্তি দেন বিচারক। 
 
গত ২ জুলাই মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছোট দুর্ঘটনাও ঘটান বর্তমানে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বাস করা এই ক্রিকেটার। এরপরই ম্যানচেস্টার পুলিশ তাকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। ওই সময় তার রক্তে নির্ধারিত সীমার চেয়ে প্রায় তিন গুণ বেশি অ্যালকোহল পাওয়া যায়। 
 
ওই অপরাধের জন্য ফকনারকে আন্তর্জাতিক ক্রিকেটে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।