২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল কলকাতা নাইট রাইডার্সের আশা

এক ম্যাচ আগেই আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল শিরোপাধারীদের।

বৃষ্টিতে ভেসে গেল কলকাতা নাইট রাইডার্সের আশা
ছবি: আইপিএল ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 11:42 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

শিরোপা ধরে রাখার অভিযানে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটি জিততেই হতো কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তাদের মাঠেই নামতে দিল না বৃষ্টি। তাতে এক ম্যাচ আগেই সব আশা শেষ হয়ে গেল আইপিএলের গতবারের চ্যাম্পিয়নদের।

প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে এক সপ্তাহ স্থগিতের পর শনিবার এই ম্যাচ দিয়ে পুনরায় মাঠে গড়ানোর কথা ছিল আইপিএল। কিন্তু বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। প্রকৃতির বাগড়ায় টসই করা সম্ভব হয়নি।

বেঙ্গালুরুতে এদিন বৃষ্টি থাকার সম্ভাবনা আবহাওয়া পূর্বাভাস থেকে আগেই জানা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোও তাই। স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।

প্রাথমিক পর্বে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে কলকাতা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা ভিরাট কোহলিরা ১৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্লে-অফে এক পা দিয়ে রেখেছে বেঙ্গালুরু।