১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

এক বছরের চুক্তিতে শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন এই অস্ট্রেলিয়ান।

শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ
বাংলাদেশের পুরুষ দলের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 06:58 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

বাংলাদেশ সফরের আগে নতুন কোচ পেল শ্রীলঙ্কা জাতীয় নারী ক্রিকেট দল। এক বছরের চুক্তিতে শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হচ্ছেন জেমি সিডন্স।

বাংলাদেশের পুরুষ দলের সাবেক প্রধান কোচ সিডন্সের মেয়াদ শুরু হবে আগামী ১৬ মার্চ। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে কোচ হিসেবে কাজ করা রুমেশ রাত্নায়েকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।  

রাত্নায়েকের কোচিংয়ে ২০২৪ সালে চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন দল ভারতকে হারিয়ে জেতে এশিয়া কাপ। 

২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের পুরুষ দলের প্রধান কোচ হিসেবে কাজ করেন সিডন্স। পরের চার বছর তিনি ছিলেন নিউ জিল‍্যান্ডের দল ওয়েলিংটন ফায়ারবার্ডসের কোচ। ২০১৫ থেকে ২০২০ পর্যন্ত তিনি ছিলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রধান কোচ। 

অস্ট্রেলিয়ার হয়ে একটি ওয়ানডে খেলা সিডন্সের প্রথম শ্রেণির ক্রিকেটের ক‍্যারিয়ার বেশ দীর্ঘ। এই সংস্করণে ১৬০ ম‍্যাচ খেলেছেন তিনি, নেতৃত্ব দিয়েছেন দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়াকে। 

৬১ বছর বয়সী সিডন্সের মূল দায়িত্ব হবে শ্রীলঙ্কার নারী দলকে আগামী জুনে ইংল‍্যান্ডে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন‍্য প্রস্তুত করা।   

কোচ হিসেবে সিডন্সের প্রথম সিরিজ হবে বাংলাদেশের বিপক্ষে। আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা।