২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসরের স্বাগতিক শ্রীলঙ্কায় খেলবে ইংল্যান্ড

দ্বীপ দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসরের স্বাগতিক শ্রীলঙ্কায় খেলবে ইংল্যান্ড
সীমিত ওভার ক্রিকেটের ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 06:07 PM

Updated : 26 Aug 2026, 01:37 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের সর্বোচ্চ প্রস্তুত রাখার পরিকল্পনায় এগোচ্ছে ইংল্যান্ড। টুর্নামেন্টের দুই আয়োজক দেশের একটি শ্রীলঙ্কায় আসর শুরুর ঠিক আগে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে তারা।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। মার্চে পর্দা নামবে প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার।

আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যাবে ইংল্যান্ড। দ্বীপ দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

৫০ ওভার ম্যাচের লড়াই দিয়ে শুরু হবে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর। ২২, ২৪ ও ২৭ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচগুলো।

৩০ জানুয়ারিত শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১ ও ৩ ফেব্রুয়ারি। ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি।

২০১০ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির সবশেষ আসরে সেমি-ফাইনাল খেলে ইংলিশরা।