২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাকি ও সাদিয়াকে নিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন অরভিন তানি ও মেহেরুন নেসা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 09:45 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

এশিয়া কাপের দলে দুটি পরিবর্তন এনে উইমেন’স অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সাজিয়েছে বাংলাদেশ। সুযোগ পেয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম।

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসরের জন্য বৃহস্পতিবার ১৫ জনের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালয়েশিয়াতেই এই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত উইমেন’স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন অরভিন তানি ও মেহেরুন নেসা। তবে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে তাদের।

এশিয়া কাপের মতো বিশ্ব আসরেও দলকে নেতৃত্ব দেবেন সুমাইয়া আক্তার। তার নেতৃত্বে এশিয়া কাপে রানার্সআপ হয় বাংলাদেশ।

১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। আগামী ১৮ জানুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের অভিযান। ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

বিশ্বকাপের আগে আগামী ৩ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কায় স্বাগতিকদের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এজন্য আগামী বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। 

অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মৎ ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম। 

অপেক্ষমান: আশরাফি ইয়াসমিন অর্থি, লেকি চাকমা, অরভিন তানি, মেহেরুন নেসা।