Published : 07 Jun 2026, 10:27 PM
বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আমেজ ছিল না খুব একটা। তিন ক্যাটেগরি মিলিয়ে ২৩ পরিচালক পদের বিপরীতে ২৯ জন প্রার্থী এবার লড়াইয়ে ছিলেন। তবে সবাইকে নির্বাচনী বৈতরণী পার হয়ে আসতে হয়নি। ভোটের আগেই নির্বাচিত হয়েছেন ৮ জন।
বাকি ১৫ জন পরিচালনা পর্ষদের জায়গা পেয়েছেন রোববারের নির্বাচনে জিতে।
বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-১ থেকে সর্বোচ্চ ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ক্যাটেগরিতে শুধু খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন হয়েছে। ৩ নম্বর ক্যাটেগরিতে কোন নির্বাচনের প্রয়োজন পড়েনি।
এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ২ নম্বর ক্যাটেগরিতে। এই ক্যাটেগরি থেকেই সর্বোচ্চ ১২ জন পরিচালক নির্বাচিত হন। এই ১২ পরিচালক পদের বিপরীতে মোট ১৬ জন লড়াইয়ে ছিলেন।
তিন ক্যাটেগরির পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন নিয়ে সরাসরি পরিচালক হয়েছেন দুজন।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদ:
ক্যাটেগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি)
ঢাকা বিভাগ-
সাইদ বিন জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
সিলেট বিভাগ-
আব্দুল কাইয়ুম চৌধুরি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
চট্টগ্রাম বিভাগ-
মিনহাজুল আবেদীন নান্নু (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
মঈন উদ্দিন চৌধুরি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
খুলনা বিভাগ-
শফিকুল আলম (১০ ভোট)
শান্তুনু ইসলাম (১০ ভোট)
বরিশাল বিভাগ-
মিজানুর রহমান (৫ ভোট)
রাজশাহী বিভাগ-
মীর শাকরুল আলম সীমান্ত
রংপুর বিভাগ-
মির্জা ফয়সল আমিন
ক্যাটেগরি-২ (ক্লাব প্রতিনিধি)
তামিম ইকবাল (৭৩ ভোট)
ইসরাফিল খসরু (৭২ ভোট)
সাঈদ ইব্রাহিম আহমেদ (৭২ ভোট)
মাসুদজ্জামান (৭০ ভোট)
ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (৬৮ ভোট)
ফাহিম সিনহা (৬৬ ভোট)
শানিয়ান তানিম নাভিন (৬৬ ভোট)
সাকিফ আহমেদ সালাম (৬৫ ভোট)
আসিফ রব্বানি (৬৪ ভোট)
মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট)
রফিকুল ইসলাম বাবু (৫৩ ভোট)
প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম (৪১ ভোট)
ক্যাটেগরি-৩ (সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা)
সিরাজউদ্দিন মোঃ আলমগীর (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত
শেখ মোঃ রুহুল আমিন
সরফরাজ আহমেদ
নির্বাচনে যারা পরাজিত হয়েছেন
ক্যাটেগরি-১
খুলনা বিভাগ-
আব্দুছ সালাম (২ ভোট)
বরিশাল বিভাগ-
মুনতাসির আলম চৌধুরি (১ ভোট)
ক্যাটেগরি-২
সৈয়দ বোরহানুল হোসেন (৪০ ভোট)
ফৈয়াজুর রহমান (২৩ ভোট)
আমজাদ হোসেন (৩২ ভোট)
মেজর (অবঃ) ইমরোজ আহমেদ (২০ ভোট)