২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে যুবাদের শেষ ম্যাচও বৃষ্টিতে পণ্ড

পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস করাই সম্ভব হয়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 08:25 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরে রাজত্ব করল বিরূপ প্রকৃতি। বৃষ্টির দাপটে ভেস্তে গেল দুই দলের টানা তিনটি যুব ওয়ানডে।   

বেকেনহামে রোববার মাঠে গড়ানোর কথা ছিল পঞ্চম ও শেষ ওয়ানডে। কিন্তু বৃষ্টির বাধায় এদিন টস করাই সম্ভব হয়নি।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শেষ হলো ১-১ সমতায়। প্রথম ম্যাচে বাংলাদেশের ৮৭ রানে জয়ের পর দ্বিতীয়টি ৪ উইকেটে জিতেছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

দ্বিতীয় ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। সেদিন ৪৭ ওভারের ম্যাচ হয়েছিল। তৃতীয় ম্যাচ থেকে বাড়তে থাকে বৃষ্টির আধিপত্য। ওই ম্যাচে বাংলাদেশ ১৮ ওভার ব্যাটিং করে ২ উইকেটে ১০১ রান করার পর আর খেলা সম্ভব হয়নি।

চতুর্থ ম্যাচে দেখা যায় উল্টো চিত্র। এবার ইংল্যান্ড ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৯ রান করার পর নামে বৃষ্টি। এরপর পরিত্যক্ত করা হয় ম্যাচ।