২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজারে দ্রুততম কোহলি

ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন ভিরাট কোহলি।

গেইলের রেকর্ড ভেঙে ১৪ হাজারে দ্রুততম কোহলি
আরেক রেকর্ড গড়লেন ভিরাট কোহলি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 01:56 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড অনেক দিন ধরেই ভিরাট কোহলির। এবার দেশটির প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের ঠিকানায় পা রাখলেন তিনি। তার আগে এই স্বাদ পেয়েছেন বিশ্বের আরও পাঁচ জন, তবে কোহলির চেয়ে দ্রুততায় মাইলফলকটি ছুঁতে পারেননি আর কেউ।

আইপিএলে টানা দুই শূন্যর পর বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জয়ী সেঞ্চুরি উপহার দেন কোহলি। ৬০ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংস খেলার পথে ১৪ হাজার রান পূর্ণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা।

এজন্য কোহলির লাগল ৪০৯ ইনিংস। এতদিন রেকর্ডটি যার ছিল, সেই ক্রিস গেইলের লেগেছিল ৪২৩ ইনিংস। ডেভিড ওয়ার্নারের ৪৩১, জস বাটলারের ৪৬৮, অ্যালেক্স হেলসের ৫০৫ ও কাইরন পোলার্ডের ৬৩৩ ইনিংস লেগেছিল।  

মাইলফলকটি ছুঁতে রায়পুরে এ দিন কোহলির প্রয়োজন ছিল ৭৮ রান। ৭২ থেকে দুটি চার মেরে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান তিনি। পরে পূর্ণ করেন টি-টোয়েন্টিতে তার দশম ও আইপিএলে নবম সেঞ্চুরি।

টানা দুই শূন্যর পর কোহলির দুর্দান্ত সেঞ্চুরি

রেকর্ড গড়ার ম্যাচে '৪০০' ছুঁয়ে আরও এগিয়ে কোহলি