এমডিবির বনানী শাখায় ইসলামী ব্যাংকিং সেবা চালু
ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া হবে।
মিডল্যান্ড ব্যাংকের (এমডিবি) বনানী শাখা পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া হবে।
ইসলামী ব্যাংকিং কার্যক্রম শরিয়া সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে শরিয়া নীতিমালা অনুসরণ করে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ বনানী ইসলামী ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।
ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান, সদস্য আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও মুহাম্মদ শাহজাহান মাদানী, উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
