পূবালী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা নিয়ে কর্মশালা
কর্মশালা উদ্বোধন করে ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
সাইবার নিরাপত্তায় সচেতনতা বাড়াতে কর্মশালা করেছে পূবালী ব্যাংক।
আইসিটি অপারেশন ডিভিশনের উদ্যোগে ভার্চুয়ালি এ কর্মশালা হয় বলে শনিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
কর্মশালা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। তিনি ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে যুক্ত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা সরিফুন নাহার । মহাব্যবস্থাপক ও সিটিও ইন্দ্র মোহন সূত্রধরও কর্মশালায় উপস্থিত ছিলেন।
আইসিটি অপারেশন ডিভিশনের মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন তথ্য নিরাপত্তা সচেতনতা মাস সম্পর্কে বক্তব্য দেন।
আইসিটি অপারেশন ডিভিশন এর সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফ ফেরদৌস ওয়ার্কশপে ‘বেসিক সিকিউরিটি অ্যাওয়ারনেস’ নিয়ে আলোচনা করেন।
