এসিআই গ্রুপের চিফ অপারেটিং অফিসার হলেন ইশতিয়াক আহম্মদ
নতুন দায়িত্বে তিনি ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।
এসিআই গ্রুপের ‘ওয়েলনেস অ্যান্ড হাইজিন’ বিজনেস চিফ অপারেটিং অফিসারের (সিওও) দায়িত্ব পেয়েছেন খন্দকার ইশতিয়াক আহম্মদ।
বুধবার এসিআই গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসিআই লিমিটেডের হাইজিন প্রোডাক্ট বিজনেস গড়ে তোলা ও সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুজাতিক ও বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানে প্রায় দুই দশকের পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার।
নতুন দায়িত্বে তিনি ওয়েলনেস অ্যান্ড হাইজিন বিজনেসের পরিধি বাড়ানো, নতুন ব্যবসার সুযোগ তৈরি ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে নেতৃত্ব দেবেন।