২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার বার্ন ইন্সটিটিউটে পূবালী ব্যাংকের বুথ চালু

“এই বুথ চালুর ফলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা সহজে নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2026, 07:40 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

আধুনিক, নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা দিতে ঢাকার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পূবালী ব্যাংক পিএলসির ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী এবং ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দিন এ বুথের উদ্বোধন করেন।

ইন্সটিটিউটের অধ্যাপক হাসিব রহমান ও অধ্যাপক নাসরিন সুলতানা,  ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন নির্বাহীরা এ সময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “বর্তমান যুগে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার বিকল্প নেই। গ্রাহকদের দোরগোড়ায় দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি ধারাবাহিকভাবে আধুনিক উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।”

এরই অংশ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের মত একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

মোহাম্মদ আলী বলেন, “এই বুথ চালুর ফলে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনরা ২৪ ঘণ্টা সহজে নগদ টাকা উত্তোলন, জমা প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে আর্থিক লেনদেন হবে আরও নিরাপদ ও সহজ।”

বার্ন ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “হাসপাতাল প্রাঙ্গণে এ ধরনের ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় রোগী ও তাদের স্বজনদের জন্য আর্থিক লেনদেন অনেক সহজ ও সময়সাশ্রয়ী হবে, যা চিকিৎসা সেবাকে আরও সহায়ক করবে।”

নতুন এই ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালুর ফলে সংশ্লিষ্ট সকলের জন্য আধুনিক,  নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।