২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় ত্রিপক্ষীয় চুক্তি

পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ব্র্যাক এ বিষয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি করেছে।

পাবনায় বর্জ্য ব্যবস্থাপনায় ত্রিপক্ষীয় চুক্তি
স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2026, 11:32 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

পাবনা শহরের বর্জ্য সমস্যার সমাধানে বাস্তবতা ও সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে একটি ত্রিপক্ষীয় চুক্তি সই হয়েছে।

পাবনা পৌরসভা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও ব্র্যাক এ বিষয়ে ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি করেছে।

শনিবার পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ চুক্তি সই অনুষ্ঠান হওয়ার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে দিয়েছে ব্র্যাক।

পাবনা পৌরসভার পৌর প্রশাসক মো. খায়রুল ইসলাম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের পরিচালক মো. লিয়াকত আলী সমঝোতা স্মারকের উদ্দেশ্য তুলে ধরেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পাবনা শহরে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তুলতে নিজ নিজ অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে এই তিনটি প্রতিষ্ঠান পৌরসভার বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করবে। এই অংশীদারিত্বে পাবনা পৌরসভা প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও তদারকি দেবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে স্থানীয় পিরিস্থিতি বিবেচনায় নিয়ে এই উদ্যোগের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কারিগরি নেতৃত্ব দেবে ব্র্যাক।”

অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “পাবনা প্রায় ২০০ বছরের পুরানো একটা শহর এবং এই শহরকে উন্নত করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে এ ক্ষেত্রে সবার সহযোগিতা একান্ত কাম্য।”