২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে এনইউবিতে আলোচনা সভা

আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 05:27 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করেছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)।

শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

এনইউবির উপাচার্য অধ্যাপক মো. মিজানুর রহমান সভায় বলেন, "মহান স্বাধীনতা দিবস জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনটি কেবল স্বাধীনতার স্মারক নয়, বরং জাতির আত্মত্যাগ, সাহস ও আত্মমর্যাদার প্রতীক।"

স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে নতুন প্রজন্ম এগিয়ে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

অন্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন এবং বাংলা বিভাগের প্রভাষক সাজিয়া শারমিন অনুষ্ঠানে বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোহাম্মদ মোজাম্মেল হক।

কেএমএইচ/জেকে