Published : 02 Jun 2025, 01:50 PM
কোরবানির ঈদ সামনে রেখে বাজারে নতুন নতুন জুতার সংগ্রহ নিয়ে এসেছে এপেক্স।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপেক্স, ভেনচুরিনি, নিনো রসি, মুচি, স্প্রিন্ট, ম্যাভেরিক, ডক্টর মক, আর টুইঙ্কলার- সব ব্র্যান্ড মিলিয়ে এপেক্সের বৈচিত্র্যময় সংগ্রহ তৈরি হয়েছে।
ছেলে, মেয়ে, শিশু সবার জন্যই রয়েছে রুচিশীল জুতা।
পুরুষদের জন্য রয়েছে লেদার ফুটওয়্যার।
এবার ভেলক্রো বা মেটাল বাকলসহ ব্যাকবেল্ট স্যান্ডেলের ডিজাইন, সঙ্গে প্যাটার্নযুক্ত মিউল স্যান্ডেল থাকছে। ফর্মাল লুকের জন্য ক্লাসিক অক্সফোর্ড ও ডার্বি সু, আর ক্যাজুয়াল স্টাইলের জন্য থাকছে নতুন ঘরানার লোফার, মোকাসিন এবং বুট সু।
নারীদের জন্য আরামদায়ক জুতা থেকে শুরু করে উৎসবের জন্য পার্টি সুও থাকছে। পাম্প সু, মিউল স্যান্ডেল, ওয়েজ হিল, স্টোনওয়ার্ক করা ব্লক হিল, এঙ্কেল স্ট্র্যাপ হিল, স্টিলেট্টোসহ বিভিন্ন স্টাইলিশ স্যান্ডেলের সংগ্রহ রাখা হচ্ছে।
মেয়ে শিশুদের জন্য রঙিন ও ফ্যাশনেবল ব্যাকবেল্ট স্যান্ডেল, পাম্প সু, স্লিপার আর ছেলে শিশুদের জন্য স্টাইলিশ স্যান্ডেল, লোফার ও ক্যাজুয়াল সু থাকছে।