২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংকের খুলনা ও যশোর জোনের সম্মেলন

ব্যাংকের খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে এ সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 09:39 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ইসলামী ব্যাংক বাংলাদেশের খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন হয়েছে।

ব্যাংকটির খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে সম্প্রতি এ সম্মেলন হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সম্মেলনে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ।

যশোর জোনপ্রধান মো. শফিউল আজম সম্মেলনে সভাপতিত্ব করেন। খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী ও কর্মকর্তারা সেখানে অংশগ্রহণ করেন।