দেশে আরও প্রসার ঘটাচ্ছে ‘জে ডট’
চলতি মাসে উত্তরার ‘সেন্টার পয়েন্টে’ উদ্বোধন হতে যাচ্ছে ব্র্যান্ডটির তৃতীয় শাখা।
দক্ষিণ এশীয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘জে ডট’ বাংলাদেশে নিজেদের কার্যক্রমের আরও প্রসার ঘটাচ্ছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘জে ডট’ বলেছে, “চলতি মাসে উত্তরার ‘সেন্টার পয়েন্টে’ উদ্বোধন হতে যাচ্ছে ব্র্যান্ডটির তৃতীয় শাখা। এর মাধ্যমে সেখানকার স্থানীয় ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।”
পোশাক, গয়না, প্রসাধনী এবং সুগন্ধি পণ্যের মাধ্যমে ফ্যাশনের গণ্ডি পেরিয়েছে ব্র্যান্ডটি।
২০০২ সালে প্রতিষ্ঠিত ‘জে ডট’ ফ্যাশন বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে ২০২৪ সালে। বর্তমানে ঢাকার বনানী ও ধানমন্ডিতে ব্র্যান্ডটির দুটি শাখা রয়েছে।
ব্র্যান্ডটি বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত। এর প্রতিষ্ঠাতা পাকিস্তানি শিল্পী-গীতিকার, টেলিভিশন ব্যক্তিত্ব, ফ্যাশন ডিজাইনার এবং ধর্মপ্রচারক জুনায়েদ জামশেদ।
‘জে ডটের’ পরিচিত রয়েছে পারফিউম ঘিরে। সব মিলিয়ে ১০০টিরও বেশি সুগন্ধির সংগ্রহ রয়েছে এ ব্র্যান্ডের কাছে। বাংলাদেশের তারকাদের নামেও পারফিউম তৈরি করছে প্রতিষ্ঠানটি।
