ইসলামী ব্যাংকের বগুড়া ও রংপুর জোনের সম্মেলন
রংপুর জোনাল অফিস কনফারেন্স হলে সম্মেলন হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের রংপুর ও বগুড়া জোনের অর্ধ বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রংপুর জোনাল অফিস কনফারেন্স হলে সম্মেলন হয়েছে বলে ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেনর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম মুনিরুল আলম আল-মামুন।
রংপুর জোনপ্রধান মো. মতিয়ুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে ধন্যবাদ জ্ঞাপন করেন বগুড়া জোনপ্রধান শিকদার মো. শিহাবুদ্দীন। সম্মেলনে দুই জোনের শাখাগুলোর প্রধান ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।
