‘কভারিংস ২০২৬’-এ অংশ নিল এক্স সিরামিক্স
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক্স সিরামিক্স বলেছে, দেশের প্রথম ও একমাত্র টাইল প্রস্তুতকারক হিসেবে এ প্রদর্শনীতে অংশ নিয়েছে তারা।
উত্তর আমেরিকার সবচেয়ে বড় সিরামিক টাইলস ও প্রাকৃতিক পাথর প্রদর্শনী কভারিংস ২০২৬ -এ অংশ নিয়েছে এক্স সিরামিক্স গ্রুপ।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কোম্পানি বলেছে, দেশের প্রথম ও একমাত্র টাইল প্রস্তুতকারক হিসেবে এ প্রদর্শনীতে অংশ নিয়েছে তারা।
যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস কনভেনশন সেন্টারে গত ৩০ মার্চ শুরু হওয়া এ প্রদর্শনী ২ এপ্রিল পর্যন্ত চলবে। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো সেখানে সর্বাধুনিক টাইল, স্টোন ও স্যানিটারি প্রযুক্তি প্রদর্শিন করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনী কেন্দ্রের নর্থ হল এর ৩৩৭৯ নম্বর বুথে এক্স সিরামিক্স তুলে ধরছে তাদের পণ্য।
এ কোম্পানির ভাষ্য, আধুনিক প্রযুক্তি ও নান্দনিকতার সমন্বয়ে নির্মিত তাদের টাইলসের মধ্যে রয়েছে জীবাণুরোধী প্রযুক্তিসম্পন্ন ‘জার্মি প্রুফ টাইলস’, তাপমাত্রা নিয়ন্ত্রণ সক্ষম ‘টেম্প কন্ট্রোল টাইলস’, ভেজা ফ্লোরে পিছলে পড়া থেকে সুরক্ষা দিতে ‘এন্টি স্লিপ টাইলস’ টেকসই আর দীর্ঘস্থায়ী এবং পেটেন্টেড ‘স্টোন শিল্ড টাইলস’।
এছাড়া ‘উড ট্রেইল’ সিরিজে কাঠের আসল আঁশ, গঠন ও উষ্ণতার সাথে স্থায়ী কার্যকারিতা নিয়ে প্রতিটি ডিজাইন করা হয়েছে।
টাইলস উদ্ভাবনের পাশাপাশি, এক্স সিরামিক্স তাদের আধুনিক স্যানিটারি ওয়্যার ব্র্যান্ড ‘এক্স বাথওয়্যার’ এ প্রদর্শনীতে উপস্থাপন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্র্যান্ডটি এখন আরও এক ধাপ এগিয়ে ইটালিয়ান ডিজাইন এবং ইটালিয়ান প্রিসিশন সিরিজ নিয়ে এসেছে, যেখানে ইউরোপীয় নান্দনিকতা এবং সূক্ষ্ম প্রকৌশল দক্ষতার সমন্বয় ঘটেছে।
রোবোটিক হাই প্রেশার কাস্টিং মেশিন এবং উন্নত রোবোটিক স্প্রে মেশিন প্রযুক্তির মাধ্যমে তৈরি এসব পণ্য আন্তর্জাতিক মান অনুযায়ী নিখুঁত ফিনিশিং, উচ্চ গুণগত মান নিশ্চিত করে।
কভারিংস প্রদর্শনীতে এক্স সিরামিক্স গ্রুপের অংশ নেওয়ার ক্ষেত্রে ভূমিকার রাখছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহীন মাজহার এবং উপদেষ্টা ও পরিচালক মুহাম্মদ শহিদুজ্জামান।
মাহীন মাজহার বলেন, “এটি শুধু এক্স সিরামিক্স গ্রুপের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্যই গর্বের একটি মুহূর্ত। কভারিংসে আমাদের অংশগ্রহণ উদ্ভাবন, গুণমান এবং বৈশ্বিক মানদণ্ডে আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি উৎপাদন শিল্পকে প্রতিনিধিত্ব করার আমাদের ভিশনকে আরও শক্তিশালী করে।”
